1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে জাতীয় প্রতিবন্ধী ফোরামের সেমিনার অনুষ্ঠিত - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে জাতীয় প্রতিবন্ধী ফোরামের সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৭.২১ পিএম
  • ৫১৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। ॥
মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জাতীয় প্রতিবন্ধী ফোরাম আয়োজিত এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং নিউরো ডেভেলপমেন্টাল সুরক্ষা ট্রাস্ট আইন-২০১৩ বাস্তবায়নের লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ও মাদারীপুর প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. সেলিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফেরদৌসী আক্তার, সহকারী পরিচালক মোঃ আফজাল হোসাইন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মাদারীপুরের কনসালট্যান্ড (ফিজিওথেরাপ) ডাঃ মোঃ নাসিরউদ্দিন, মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যন গোলাম মাওলা, মুল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের পরিচালক হেমায়েতুনেছা পাপড়ি, আরও বক্তব্য রাখেন দৈনিক জনকণ্ঠ মাদারীপুর জেলার সিনিয়র সাংবাদিক ও প্রাবন্ধিক সুবল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার শ্যামল পান্ডে, রেজিষ্টার মোঃ জাবের হোসেন, প্রবেশন অফিসার নাহিয়ান ওয়াহিদ, মাদারীপুর প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবির মাহমুদ ইমরানসহ বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ ও
বিভিন্ন মিডিয়ার সাংবাদিক।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!