1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ইউপি মেম্বারসহ ৯ জুয়াড়ী আটক - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে ইউপি মেম্বারসহ ৯ জুয়াড়ী আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৭.২৪ পিএম
  • ৫২২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।

মাদারীপুরে জুয়া খেলার অভিযোগে এক ইউপি সদস্যসহ ৯ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে শহরের চরমুগরিয়া বন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মাদারীপুরের রাজৈর উপজেলার বেপারী পাড়ার মৃত আবুল কাশেম মাদবরের ছেলে দিদারুল ইসলাম (৩৫), সদর উপজেলার পেয়ারপুর এলাকার মৃত মতিয়ার বেপারীর ছেলে টিটু বেপারী (৪৬), চরমুগুরিয়া এলাকার মৃত খবির উদ্দিন মোল্যার ছেলে জসীম উদ্দিন মোল্যা (৬০), রহমান জমাদ্দারের ছেলে জুয়েল জমাদ্দার (৫০), লাল মিয়ার ছেলে আতাউর রহমান (৪৮), পশ্চিম রাস্তি এলাকার মজিদ বেপারীর ছেলে মনির বেপারী (৫০), ছাত্তার মিয়ার ছেলে নজরুল ইসলাম (৫৬), চর খাগদী এলাকার রুস্তম আকনের ছেলে সোহরাব আকন (৭০) ও রাজ্জাক খানের ছেলে কাদের খান (৪৮)। এদের মধ্যে টিটু বেপারী সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আটককৃতদের মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, চরমুগরিয়া এলাকার বিএনপি অফিসের পেছনের ক্লাব ঘরে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল জুয়া খেলার পরিচালনা করে আসছেন। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় জুয়ার আসর থেকে ৯ জনকে আটক করা হয়। এছাড়াও নগদ ৬ হাজার ৫৫০ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, আটকৃতদের মধ্যে একজন ইউপি সদস্য রয়েছে। তাদের মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!