1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর মিরপুরের ১৫ বছরের কিশোরীকে অপহরণের পর ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রবিউল ইসলাম রাব্বি (২৪)’কে ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ হতে গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

রাজধানীর মিরপুরের ১৫ বছরের কিশোরীকে অপহরণের পর ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রবিউল ইসলাম রাব্বি (২৪)’কে ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ হতে গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৩.০৯ পিএম
  • ৪৯১ জন পঠিত

অফিস রিপোর্টঃ রাজধানীর মিরপুরের চাঞ্চল্যকর ১৫ বছরের কিশোরীকে অপহরণের পর ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রবিউল ইসলাম রাব্বি (২৪)’কে ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদক বিরোধী অভিযানের পাশাপাশিখুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ১৪ মার্চ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মিরপুরের চাঞ্চল্যকর ১৫ বছরের কিশোরী’কে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রবিউল ইসলামরাব্বি (২৪), জেলা-বরিশাল’কে গ্রেফতার করতে সক্ষমহয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানাযায় যে, ২০২০ সালের ১৭ মে ভিকটিম এসএসসি পরীক্ষা শেষে নিজ বাসায় ফিরে সন্ধ্যায় মিরপুর মডেল থানাধীন তার বান্ধবীর বাসায় দেখা করে ভিকটিম একটি টেইলার্স দোকান হয়ে যাবার সময় বিবাদী রবিউল ইসলাম রাব্বি (২৪) ও তার সহযোগীদের সহায়তায় ভিকটিমকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে একটি প্রাইভেট কারে জোড় পূর্বক তুলে অপহরণ করে আশুলিয়ার ইপিজেট এলাকায় ভাড় বাসায় আটকে রেখে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালত এই মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে ধৃত আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ঘোষণা করেন। আসামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা রুজুএবং একই মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত হওয়ায় গ্রেফতার এড়ানোর লক্ষ্যে লোক চক্ষুর আড়ালে আত্মগোপনে করে। সে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আশুলিয়া সহ ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে করে গার্মেন্টসে চাকুরী, বিভিন্ন শোরুমের ম্যানেজার হিসেবে জীবিকা নির্বাহ করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!