1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে ২৫০০ কেজি চোরাই ক্যাবলসহ চোরচক্রের মূলহোতা ও ম্যানেজার গ্রেপ্তার - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে ২৫০০ কেজি চোরাই ক্যাবলসহ চোরচক্রের মূলহোতা ও ম্যানেজার গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১০.১৬ এএম
  • ৫১৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ এলাকা হতে ২৫০০ কেজি চোরাই ক্যাবলসহ চোরচক্রের মূলহোতা ও ম্যানেজারকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় জানতে পারা যায় যে, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার একটি টিনসেট গোডাউনের ভিতর কিছু সংঘবদ্ধ বৈদ্যুতিক তার চোরাকারবারী চক্রের সদস্য চোরাইকৃত বৈদ্যুতিক তার/ ওয়্যারড ক্যাবল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাইকৃত ২৫০০ (দুই হাজার পাঁচশত) কেজি বৈদ্যুতিক তার ও ২টি খোলা বৈদ্যুতিক তারের ড্রামসহ সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের মূলহোতাসহ দুইজন মোঃ মাসুম (৪০), জেলা-ঢাকা ও মোঃ কবির (৫০), জেলা-ঢাকা। গ্রেফতার করতে সক্ষম হয়ঃ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় বৈদ্যুতিক তার চুরির বিষয়ে সত্যতা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, ধৃত আসামীদ্বয় সেই সাথে পলাতক এবং অজ্ঞাতনামা আরো ২/৩ জন আসামীদের পরস্পর যোগসাজোসে সরকারী/বেসরকারী বৈদ্যুতিক তার অবৈধভাবে চুরি করে তাদের গোপন গোডাউনে মজুদ করে। পরবর্তীতে সুকৌশলে রাতের আধাঁরে লোকচক্ষুর অন্তরালে সুবিধাজনক ও বহনযোগ্য সাইজে রুপান্তর করে ঢাকা জেলা ও রাজধানীর বিভিন্ন স্থানে কৌশলে বিক্রয় করে থাকে বলে স্বীকারোক্তি প্রদান করে। তাদের এই চুরির ফলে দেশের বিভিন্ন সরকারী/ বেসরকারী বিদ্যুৎ উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান তথা বিদ্যুৎশিল্প চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!