1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে তিন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন - Madaripur Protidin
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মাদারীপুরে তিন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৫.১০ পিএম
  • ৭২৬ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরে দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন মুপ্তিসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শুক্রবার সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মাদারীপুর প্রেসক্লাবের আয়োজনে এতে অংশ নেয় প্রিন্ট, ইলেকট্টিক ও অনলাইনে কর্মরত গণমাধ্যমকর্মীরা। এ সময় বক্তারা দ্রæত এই মামলা প্রত্যাহারের দাবি জানান, তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। মামলায় তিন আসামী হলেন, দৈনিক সমকাল মাদারীপুর প্রতিনিধি ফরিদ উদ্দিন মুপ্তি, এশিয়ান টিভির মাদারীপুর প্রতিনিধি মাসুদ হোসেন খান ও এশিয়ান এইজ পত্রিকার সাংবাদিক সাব্বির হোসেন আজিজ ওরফে আজিজ মুনশি।
সময় টিভির স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদারীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব খান শিশির, সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি আঞ্জুমান জুলিয়াসহ অনেকেই।
জানা যায়, সম্প্রতি একটি ঘটনায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বাবুল আখতার দুটিপক্ষকে ডেকে সালিশ বৈঠকের মাধ্যমে ৪ লাখ টাকায় মীমাংসা করে দেন। গত ১৩ মার্চ দৈনিক সমকাল পত্রিকায় ‘ধর্ষণের অভিযোগ ৪ লাখ টাকায় রফা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এছাড়া স্থানীয় ও ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি অনলাইনে এই সংশ্লিষ্ট সংবাদ প্রকাশ হয়। এতে উপযুক্ত তথ্যপ্রমান ছাড়া সংবাদ পরিবেশন ও চাঁদা না দেয়ার অভিযোগ এনে গত বুধবার দুপুরে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সংবাদ প্রকাশ করা তিন সাংবাদিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান। মামলার এজাহারে ৫০ হাজার টাকা চাঁদা না দেয়ার সংবাদ প্রকাশ করা হয়েছে ও এতে ৫ কোটি টাকার মানহানিও হয়েছে বলে উল্লেখ করা হয়। বাদী ও আইনজীবিদের শুনানী শেষে আদালতের বিচারক ফয়সাল আল মামুন মামলা নথিভুক্ত করতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান ও আসামী তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!