1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের সনদ আনতে গিয়ে লাশ হলেন আফসানা মিমি । - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের সনদ আনতে গিয়ে লাশ হলেন আফসানা মিমি ।

  • প্রকাশিত : রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৭.০৫ পিএম
  • ৫৭৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)সংবাদদাতা।
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহতদের একজন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা মিমি (২৪)। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগ থেকে এমএস করেছেন। বিশ্ববিদ্যালয় থেকে এমএস সনদ আনতে যাওয়ার পথেই আফসানা মিমি নিহত হয়েছেন জানিয়ে দুর্ঘটনাস্থলে চিৎকার করে আর্তনাদ করছেন আফসানার মা কানিজ ফাতেমা। আশপাশের মানুষ জড়ো হয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কোনোভাবেই তাকে শান্ত করা যাচ্ছে না। তার কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে ।

মায়ের সঙ্গে আহাজারি করে ‘আফসানা তুই ফিরে আয়’। আমি কাকে নিয়ে থাকবো!’ বলতে বলতে মূর্ছা যাচ্ছেন আফসানার ছোট বোন রুকাইয়া ইসলাম রূপা।

রোববার সকালে মা কানিজ ফাতেমা ও ছোট বোন রুকাইয়া ইসলাম রূপা গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু কলেজের সামনে থেকে আফসানা মিমিকে ইমাদ পরিবহনের বাসে উঠিয়ে দেন। ওই বাসে ঢাকা পৌঁছে সেখান থেকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল আফসানা মিমির। কিন্তু সে যাওয়া যেন মাঝ পথেই থেমে গেলো ।

আফসানার বাবা আবু হেনা মোস্তফা কামাল একজন সরকারি কর্মকর্তা ছিলেন। ১২ বছর আগে তিনি মারা যান।

জানা গেছে, আফসানা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) শেষ করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ করেন। রোববার সনদ তুলতে রওনা হন। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ।

শিবচর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিহত ১৯ জনের মধ্যে ১৭ জনের লাশ শনাক্ত করা হয়েছে। নিহত ১৪ জনের মরদেহ তাদের আত্মীয়-স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

এর আগে রোববার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে যায় বাসটি। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

আহতদের মধ্যে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাত জন ভর্তি আছেন জানা গেছে। বাকিরা শিবচরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

তবে একটি সূত্র জানায়, আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজে দুই জন মারা যায়। এ ছাড়া শিবচরে ঘটনাস্থলে ১৪ জন এবং শিবচরের বিভিন্ন হাসপাতালে তিন জনসহ মোট ১৯ জন নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!