1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইক চালকের, আহত ৩ - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইক চালকের, আহত ৩

  • প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৫.৫৮ পিএম
  • ৫৫০ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।

মাদারীপুরে বরিশালগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক উল্টে চালক নিহত হয়েছেন। এ সময় ওই ইজিবাইকে থাকা আরও তিন জন যাত্রী আহত হন। আজ শনিবার বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ইজিবাইক চালকের নাম ইয়ার হোসেন খান (৩৫)। তিনি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার ইলিয়াস খানের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে ইয়ার তার ব্যাটারিচালিত ইজিবাইকে তিনজন যাত্রী নিয়ে তাঁতিবাড়ি দিকে যাচ্ছিল। তার ইজিবাইকটি ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর স্ট্যান্ড থেকে ৩০০ মিটার দূরে ময়লার ভাগারের কাছে আসা মাত্রই ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ইজিবাইকটি পিছন থেকে সজোড়ে ধাক্কা দেয়। এতে দুমরেমুচরে ইজিবাইকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ইজিবাইকের চালক ইয়ারসহ আহত হন চার জন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পরে ইয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ফয়জুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে সদর হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ইয়ার হোসেনের মাথায় আঘাত পেয়ে প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে। এ কারণে হাসপাতালে আসার পরপরেই ইয়ারের মৃত্যু হয়।’

এ সম্পর্কে মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা রসুল বলেন, ‘মহাসড়কে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটির ধাক্কায় ইজিবাইকটি দুমরেমুচরে গেছে। ওই ইজিবাইকে যারা ছিল তাদের মধ্যে একজন মারা গেছে। বাকি তিন কম বেশি আহত হয়েছেন। ঘাতক বাসটি পুলিশ জব্দ করেছে। তবে চালক ও তার সহকারী দুর্ঘটনার পরে পলিয়ে গেছেন।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!