1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ইফতার করতে গিয়ে দুই কলেজছাত্রকে কোপাল কিশোর গ্যাং - Madaripur Protidin
বুধবার, ২০ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

মাদারীপুরে ইফতার করতে গিয়ে দুই কলেজছাত্রকে কোপাল কিশোর গ্যাং

  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১.৫২ পিএম
  • ৫১৯ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা॥
মাদারীপুরে বন্ধুদের সঙ্গে ইফতার করতে গিয়ে দুই কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং-এর সদস্যরা। শনিবার সন্ধ্যায় রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দুই কলেজছাত্র হলেন সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার জাকির মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর (১৮) ও একই এলাকার শাহাবুদ্দিন শেখের ছেলে নাঈম শেখ (১৮)। তারা দুজনই মস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইফতার শুরু হওয়ার আগে সৌরভ ও তার বন্ধুরা মিলে পাশ^বর্তী বদরপাশা ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় ঘুরতে যায়। ইফতারের সময় হলে তারা ওই এলাকার একটি খোলা মাঠে ইফতার সামগ্রী নিয়ে বসে পড়েন। এ সময় ওই এলাকার সিফাত ব্যাপারী সঙ্গে কয়েকজন কিশোর এসে সৌরভদের মাঠ ছেড়ে চলে যেতে বলে। সৌরভ ও তার বন্ধুরা ইফতার শেষ করে মাঠ ছাড়ার কথা বলায় দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায় সিফাত ব্যাপারী তার দলবল নিয়ে সৌরভকে লক্ষ্য করে অর্তকিত হামলা চালায়। এতে আহত হন সৌরভ ও তার বন্ধু নাঈম। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে আহত দুজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ফয়জুর রহমান বলেন, ‘সৌরভের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। নাঈমের ঘারে ছোট আঘাত। সৌরভ শঙ্কামুক্ত নয়। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’

হাসপাতালে আহত সৌরভ মাতুব্বর বলেন, ‘আমরা রোজা ছিলাম। চেয়েছিলাম একটু ভিন্ন পরিবেশে ইফতার করতে। তাই বন্ধুরা মিলে নয়াবাড়ি এলাকার খোলা মাঠে যাই। সেখানে ইউপি নির্বাচনের পূর্ব শত্রুতা জের ধরে সিফাত তার গ্যাং নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমরা এ ঘটনার বিচার চাই।’
সৌরভের মামাতো ভাই রাকিব খান বলেন, ‘সিফাতের চাচা মনিরুজ্জামান নান্নু কুনিয়া ইউনিয়নে নির্বাচন করে পরাজিত হয়েছে। বিজয়ী চেয়ারম্যান অমিত হোসেন কবিরের ভাতিজা সৌরভ। নির্বাচনের পূর্ব শত্রুতা থেকে সিফাত এই হামলা চালিয়েছে। আমরা এর বিচার চাই।’

অভিযোগের বিষয় জানতে চাইলে সিফাত ব্যাপারী বলেন, ‘আমার সঙ্গে সৌরভের হাতাহাতি হয়েছে, কোন মারামারি হয় নাই। আমার কোন লোকজন সৌরভ ও তার বন্ধুদের কোপায় নাই। এটি মিথ্যে অভিযোগ।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সদর থানার মধ্যে কোন হামলার ঘটনা ঘটেনি। তবে যারা আহত হয়েছে তাদের বাড়ি সদর থানার মধ্যে। ভুক্তভোগীদের যদি কোন অভিযোগ থাকে তাহলে তা রাজৈর থানায় দিতে হবে।’ রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, ঘটনা শুনেছি । অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!