1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে শতাধিক মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলেন জেলা পরিষদ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মাদারীপুরে শতাধিক মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলেন জেলা পরিষদ

  • প্রকাশিত : সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১০.১২ এএম
  • ৬৪৬ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শতাধিক বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়েছে। রোববার (২৬ মার্চ) বেলা ১টার দিকে জেলা পরিষদের উদ্যোগে এই সংবর্ধনা দেয়া হয়। এসময় বীরমুক্তিযোদ্ধাদের ক্রেস্ট, পুরস্কার ও ফুলের তোড়া দেয়া হয়।

মাদারীপুর জেলা পরিষদের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা (উপসচিব) শ্রীনিবাস দেবনাথ। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় বক্তারা, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধারা অবদান রেখেছিলেন তা তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুনির চৌধুরী তার বক্তব্যে বলেন, আমি মুক্তিযোদ্ধাদের দেখার মধ্যে বঙ্গবন্ধুর ছায়া দেখতে পাই। এ দেশ এনেছে মুক্তিযোদ্ধারা, দেশ গড়ে দিয়েছেন মুক্তিযোদ্ধারা। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে মুক্তিযোদ্ধাদের জাগিয়ে তুলেছেন।

এ সময় তিনি আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা নানাভাবে মুক্তিযোদ্ধারের সম্মানিত করার চেষ্টা করেছেন এবং মুক্তিযোদ্ধাদের সমাজে প্রতিষ্ঠিত করেছেন। আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মানুষের ভরসা।বাংলাদেশকে তিনি উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করেছেন।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আয়শা সিদ্দিকী মুন্নি, ইলিয়াছ হোসেন পাশা, নাঈম খান, জেলা পরিষদের সাবেক সদস্য মান্নান লস্করসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!