1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালী সদর থানা হতে র‌্যাবের হাতে ২  গাঁজা ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

পটুয়াখালী সদর থানা হতে র‌্যাবের হাতে ২  গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৪.৩৮ পিএম
  • ৬১৯ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ  র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ২৬মার্চ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে   গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানাধীন ০৯ নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ শহীদুল ইসলাম এর টিনসেড বাড়ির সামনে পাকা রাস্তার উপর কে বা কাহারা মাদক দ্রব্য গাঁজা ক্রয়/বিক্রয় করিতেছে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নের্তৃত্বে আনুমানিক ২২:৪৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলো ১। মোঃ সেলিম সিকদার (৫০), পিতা- মৃত সেকান্দার সিকদার, সাং- ছোট শিবা, ৫ নং ওয়ার্ড, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালী এবং ২। মোছাঃ হোসনেয়ারা বেগম (৪০), স্বামী- মোঃ সেলিম সিকদার, সাং- ছোট শিবা, ৫ নং ওয়ার্ড, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালী।

ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাহারা স্বীকার করে যে একজন পেশায়  গৃহিনী এবং অন্যজন কৃষক হলেও মাদকই তাহাদের প্রকৃত ব্যবসা। উক্ত আসামীদ্বয়ের নিকট হতে ৫ কেজি ৩০০ গ্রাম কথিত গাঁজা, গাঁজা ক্রয়-বিক্রয়ের নগদ-১৮৮০০/-, ০১ টি মোবাইল ফোন, ২ টি সীম উদ্ধার করা হয়। কথিত গাঁজা যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ১,৩২,৫০০ (এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশত) টাকা। ধৃত আসামীরা অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!