1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে স্কুলছাত্রীকে লাঞ্ছিত করায় বখাটেকে ৬ মাসের কারাদন্ড - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে স্কুলছাত্রীকে লাঞ্ছিত করায় বখাটেকে ৬ মাসের কারাদন্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৫.১৭ পিএম
  • ৪৮৬ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা। ॥
মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর এলাকার এক স্কুল ছাত্রীকে লাঞ্ছিত করার অপরাধে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ফয়সাল মোল্লা (৩০) নামে এক বখাটেকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন। ফয়সাল মোল্লা একই এলাকার মৃত জলিল মোল্লার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর এলাকার এন্তাজদ্দিন খান পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে বিদ্যালয়ে যাতায়াতের পথে প্রায়ই উত্যক্ত করতো ফয়সাল মোল্লা। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ভেতরে ঢুকে বখাটে ফয়সাল ওই ছাত্রীকে উত্যক্ত করছিল। স্কুলছাত্রী এর প্রতিবাদ করলে বখাটে ফয়সাল ওই ছাত্রীর গালে চড় মারে। এসময় সে চিৎকার করলে বিদ্যালের শিক্ষকসহ অন্যরা এসে বখাটে ফয়সালকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন ঘটনাস্থলে গিয়ে ফয়সাল মেল্লাকে ৬ মাসের কারাদন্ডাদেশ দেন।

ওই শিক্ষাথী বলেন, ‘ফয়সাল বিদ্যালয়ে যাতায়াতের পথে প্রায়ই আমাকে উত্যক্ত করতো।
বৃহস্পতিবার বিদ্যালয়ের ভেতরে ঢুকে আমার গায়ে হাত তুলেছে। ভ্রাম্যমাণ আদালত তার বিচার করায় আমরা খুশি হয়েছি।’
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন বলেন, ‘আমি ঘটনাস্থলে
গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই বখাটে ফয়সাল মোল্লাকে ৬মাসের কারাদন্ড দিয়েছি।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!