1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শামসুজ্জামান স্বাধীনতার পক্ষের লোক কিনা সেটাও বিবেচনা করা হচ্ছে: শাজাহান খান - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

শামসুজ্জামান স্বাধীনতার পক্ষের লোক কিনা সেটাও বিবেচনা করা হচ্ছে: শাজাহান খান

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৩.২৬ পিএম
  • ৪৯৮ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা ।
াদৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান স্বাধীনতার পক্ষের লোক কিনা, সেটাও বিবেচনা করা হচ্ছে বলে দাবী করেছেন আওয়ামীলীগের সভাপতিম-লীয় সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। তিনি শুক্রবার বেলা ১টার দিকে মাদারীপুর লেকপাড়ের পুরাতন ট্রেজারি ভবনে ‘মাদারীপুর মিউজিয়াম’য়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

শাজাহান খান বলেন, ‘বঙ্গবন্ধুর সময়ে একজন মহিলাকে দিয়ে জাল পুড়িয়ে ছবি তুলে প্রচারণা করা হয়েছিল যে, দেশে খাদ্য নেই, বস্ত্র নেই। এতে বঙ্গবন্ধুকে হেয় করা হয়েছিল। ঠিক তেমনি এখনো আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। শামসুজ্জামান যে কাজটি করেছে, সেই কাজটি তিনি সঠিক করে নাই। একজনের হাতে ১০ টাকা তুলে দিয়ে তাকে দিয়ে স্বাধীনতার দিনে যে কথাগুলো তিনি লিখেছেন, সেটি মোটেও সঠিক করেন নাই। এতে মনে করি, তিনি স্বাধীনতার পক্ষের লোক কিনা, সেটাও বিবেচনা করা হচ্ছে।’

তিনি শামসুজ্জামানকে ইঙ্গিত দিয়ে আরো বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না, তারা বাংলাদেশের স্বাধীনতা-সাবভৌমত্বকে বিশ্বাস করে না। ফলে তারা যে কোন অপকর্ম করতেই পারে। কোন সাংবাদিকতাই ক্ষতি হবে না, যদি তা বস্তুনিষ্ঠু সাংবাদিকতা হয়। সত্যকে উদযাটন করে যারা সংবাদ পরিবেশন করে, তাদের কোন ক্ষতি হতে পারে না।’

শাজাহান খান এসময় সম্প্রতি বিএনপির আন্দোলনের সমালোচনা করে বলেন, বর্তমানে বিএনপির যে আন্দোলন করছে, তা মোটামুটি ভালো। এজন্যে তাদের সাধুবাজ জানাই। কিন্তু ভয় হয় তারা যদি আবার ক্ষমতায় যায়, তাহলে তো দেশে খুন গুম হত্যা বেড়ে যাবে। কাজেই তাদের ক্ষমতা বসাবে না জনগন।’

অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুরের স্থানীয় সরকারের উপপরিচালক নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ওবায়দুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল ইসলাম ও গণপূর্ত বিভাগের নিবার্হী প্রকৌশলী কামরুল ইসলাম। পরে শাজাহান খান মাদারীপুর মিউজিয়ামের উদ্বোধন করে মিউজিয়াম পরিদর্শন করেন। এসময় তিনি পরিদর্শণ বইতে অনুভূতি লিখে স্বাক্ষর করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!