1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন গ্রেপ্তার - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৬.৫৩ পিএম
  • ৫৪২ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি রামদা, একটি দা, একটি ছেনদা, একটি স্লাই রেঞ্জ ও দুটি লোহার রড জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চর ঠেঙ্গামারা এলাকার মৃত সোহরাব বেপারীর ছেলে মনির বেপারী (৪২) ও আলী হোসেন বেপারী (৩৪)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হেমায়েত ডেকোরেটরের গুদামঘরের পেছনের ফাঁকা জায়গায় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতরা, এমন খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালান জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী সময়ে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক  মো. রায়হান সিদ্দিকী শামীম বাদী হয়ে কালকিনি থানায় ডাকাতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত ডাকাত মনিরের বিরুদ্ধে ছয়টি ডাকাতি মামলা এবং আলী হোসেনের বিরুদ্ধে দুটি ডাকাতি মামলা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!