1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীর বসতঘরে ভাঙচুর ও লুটপাট - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীর বসতঘরে ভাঙচুর ও লুটপাট

  • প্রকাশিত : শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৪.০০ পিএম
  • ৪৮৯ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা॥
মাদারীপুরে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় তার স্বজনরা ওই গৃহবধূর স্বামীর বসতঘরে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তিনটি বসতঘর ও একটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। শুক্রবার রাতে সদর উপজেলার এওজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে দুধখালি ইউনিয়নের ছোবাহান কবিরাজের মেয়ে লিয়া মনির সঙ্গে একই ইউনিয়নের এওজ এলাকার কালাম সরদারের ছেলে মাসুদ সরদারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতেই মাসুদ ও তার পরিবারের লোকজন সঙ্গে পারিবারিক নানা বিষয় নিয়ে জগড়া বিবাদ লেগেই ছিল। এ নিয়ে এলাকায় কয়েক দফা পারিবারিকভাবে শালিস-বৈঠকও হয়। এরই জের ধরে লিয়া মনির সাথে তার স্বামীর বৃহস্পতিবার দুপুর থেকে ঝগড়া হয়। সন্ধ্যায় মাসুদ সরদার তার ঘর থেকে বাহিরে চলে গেলে স্বামীর ওপর রাগ করে তার স্ত্রী লিয়া মনি গলায় ওড়না পেচিঁয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়রা জানায়।

খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিয়ামনির লাশটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠায়। এরপরেই লিয়ামনির বাবার বাড়ির স্বজনরা এসে মাসুদের বসতঘরসহ আশেপাশের তিনটি ঘরে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ভাঙচুর চালায়। এ সময় মাসুদের বাবা কালাম সরদারের মুদি দোকনেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এ সম্পর্কে দুধখালি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ফারুক খান বলেন, ‘লিয়া মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি লিয়ার বাবার বাড়ির লোকজন জড়ো হয়ে মাসুদের ঘরে ভাঙচুর চালাচ্ছে। আমি ওদের বারণ করার পরেও তারা আমার কথা শোনে নাই। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এ ঘটনা লিয়ার বাবার বাড়ির লোকজনের সঙ্গে একাধিকবার কল দেওয়া হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, উত্তেজিত জনতা লিয়ার স্বামীর বসতঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!