1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সত্য কথা লিখলেই সরকার সাংবাদিকদের জেলে ভরে দেয়: আনিসুর রহমান - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

সত্য কথা লিখলেই সরকার সাংবাদিকদের জেলে ভরে দেয়: আনিসুর রহমান

  • প্রকাশিত : শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৭.০৯ পিএম
  • ৫৪৫ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
সত্য কথা বলার দিন শেষ হয়ে গেছে। যারা সত্য কথা লেখে তাদেরই এই সরকার মামলা দিয়ে জেলে ভয়ে দেয় বলে দাবী করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি শনিবার বিকেল ৪টার দিকে মাদারীপুর জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, যখন কোন সাংবাদিক সত্য ঘটনা প্রকাশ করে, তখন তাদের উপর নির্যাতন-নিপীড়ন নেমে আসে। স্বাধীন সাবভৌমত্ব দেশে প্রথম আলো মতো একটি পত্রিকার সাংবাদিক সংবাদ লেখার কারণে তাকে মামলা দিয়ে কাশিমপুর কারাগরে পাঠিয়েছে। তার দোষ, তিনি সত্য কথা লিখেছেন। আওয়ামীলীগ এখন স্বাধীনতার বুলি দিয়ে, গণতন্ত্রের বুলি দিয়ে এদেশের মানুষের রক্ত-মাংস চুষে খাচ্ছে।’
তিনি এই সরকারের এমপি-মন্ত্রীদের সমালোচনা করে আরো বলেন, ‘আওয়ামীলীগের এমপি-মন্ত্রীরা কত টাকা বেতন পান যে, সেই টাকা দিয়ে বিদেশে কোটি কোটি টাকার বাড়ী বানান। বাংলাদেশের মানুষের কাছে তার হিসাব দিতে হবে। সময় আর বেশি নাই, ঠিক হয়ে যান।’

মাদারীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামীলীগ সরকারের দুর্নীতিসহ ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ। এসময় জেলা-উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!