1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

  • প্রকাশিত : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ২.৩৩ পিএম
  • ৫১১ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের কালকিনি উপজেলার সিডি খাঁন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক মো. মনির হোসেন চৌকিদার (৩৭) প্রতিপক্ষের বোমা হামলায় নিহত হয়েছে। এ ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসুচি পালন করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।মঙ্গলবার দুপু‌রে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সিডিখান ইউনিয়নের নতুন চরদৌলাত খাঁন গ্রামের মো. রশিদ চৌকিদারের ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. মনির হোসেন চৌকিদার সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মিয়ারহাট বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তিনি মিয়ারহাট লঞ্চঘাট নামকস্থানে পৌছলে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তার মাথায় বোমা মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে আহত মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ নিহতের ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে এক বিক্ষোভ কর্মসুচি পালন করেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
বিক্ষোভকারীরা জানায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে চান মিয়া শিকদার ও মিলন পেদা নামে দুই প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করে। এই নির্বাচন নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। নিহত মনির পরাজিত প্রার্থী মিলনের সমর্থক ছিলেন। তবে ধারণা করা হচ্ছে, নির্বাচনী বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, নিহতের ঘটনায় থানায় মামলা হবে। এবং আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!