1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শিবচরে ৫ জেলে আটক, ৭০ হাজার মিটার জাল জব্দ - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

শিবচরে ৫ জেলে আটক, ৭০ হাজার মিটার জাল জব্দ

  • প্রকাশিত : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ২.৩৮ পিএম
  • ৪৭৬ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং ৬০ কেজি জাটকা উদ্ধার করে পুলিশ। বুধবার (৫ এপ্রিল) সকালে শিবচরের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে চরজানাজাত নৌপুলিশ।
নৌপুলিশ সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে পদ্মানদীতে বুধবার অভিযান চালায় নৌপুলিশ। চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রুহুল আমীন এর নেতৃত্বে পুলিশের এক টিম পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় নিষেধ থাকা সত্ত্বেও জাটকা ধরার অপরাধে ৫ জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন,’শিবচরের চরজানাজাত এলাকার ইব্রাহিম(৩২), জাবেদ(২৮), মুন্সীগঞ্জের ভাগ্যকূল এলাকার বিষ্ণ(৩২), বি.বাড়িয়ার ইয়াসিন(২০) এবং নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার রুবেল(২৫)।
চর জানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রুহুল আমীন বলেন, ‘৫ জেলে আটকের সময় ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এবং ৬০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। আটককৃতদের নামে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ অভিযান চলমান রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!