1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিএনপি চোর নয়, শীর্ষ চোর ও কুখ্যাত দুর্নীতিবাজ: বাহাউদ্দিন নাছিম - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

বিএনপি চোর নয়, শীর্ষ চোর ও কুখ্যাত দুর্নীতিবাজ: বাহাউদ্দিন নাছিম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৬.৩৭ পিএম
  • ৫৫৫ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, হাওয়া ভবন সৃষ্টি করে তারেক রহমান সস্ত্রাসীদের গডফাদার ও শীর্ষ দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হয়েছেন, দেশের টাকা পাচার করে এখন লন্ডনে বসে আরামে বিলাসবহুল জীপনযাপন করছেন। বিএনপি চোর নয়, শীর্ষ চোর। দুর্নীতিবাজ নয়, কুখ্যাত দুর্নীতিবাজ। বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় বাহাউদ্দিন নাছিম আরো বলেন, যেকোন মূল্যেই হোক এই দেশের মাটিতে আর কোন সন্ত্রাসী কর্মকান্ড হতে দেয়া হবে না। এখানে কোন জঙ্গিবাদের ঠাই নেই। বাংলার মাটিতে দুর্নীতিবাজদের ঠাই নেই। আর কোনদিন সন্ত্রাসী তারেক রহমান, লুটেরা বিএনপি-জামায়াতের কাছে বাংলাদেশকে ছেড়ে দেয়া হবে না। বাংলাদেশের ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।

তিনি আরো বলেন, যারা মানুষকে পুড়িয়ে মেরে স্বার্থ হাসিল করতে চায়, তার কখনই জনগনের সেবক হতে পারে না। বিএনপি-জামায়াত নির্বাচনে বিশ^াস করে না, এটার একটাই কারণ, সেটা হলো-জনগনের প্রতি তাদের কোন আস্থাই নেই। জনগন বিএনপিকে বিশ^াস করে না।

এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং, মাদারীপুর পৌরসভার মেয়ার খালিদ হোসেন ইয়াদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!