1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটকা বিষ্ফোরণ: দুই পক্ষের সংঘর্ষ: ছয়জন আহত - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

পটকা বিষ্ফোরণ: দুই পক্ষের সংঘর্ষ: ছয়জন আহত

  • প্রকাশিত : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১১.৪৫ এএম
  • ৫২৭ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরে পটকা ফোটানোকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চতুরপাড়া এলাকার আবুল হোসেন দর্জির ছেলে আক্তার দর্জি রাতে কয়েকটি পটকা (আতশবাজি) ফোটায়। এ সময় প্রকট শব্দ হলে প্রতিবেশি ইদ্রিস মোল্লার ছেলে হাসান মোল্লা বাঁধা দেয়। এতে আক্তার দর্জি ও হাসান মোল্লার মধ্যে কথার কাটাকাটি হয়। পরে দুজনের হাতাহাতির ঘটনাও ঘটে।
এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এর আগেই সংঘর্ষে আহত হয় উভয়পক্ষের অন্তত ৬ জন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শণ করেছে। সংঘর্ষে দুইপক্ষের লোকজনই আহত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!