1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ভুয়া টাইম বোমা রান্না ঘরে পেতে রেখে আতঙ্ক সৃষ্টি - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভুয়া টাইম বোমা রান্না ঘরে পেতে রেখে আতঙ্ক সৃষ্টি

  • প্রকাশিত : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১১.৪৯ এএম
  • ৪৯২ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের কালকিনিতে রাতের আধারে একটি রান্না ঘরে ভুয়া টাইম বোমা পেতে রেখে এলাকা আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। এতে করে ভয়ে ওই এলাকা মুহুর্তের মধ্যে জন্যশুন্য হয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশের সহযোগীতায় ওই ভুয়া টাইম বোমটি উদ্ধার করা হয়। বুধবার সকা‌লে গণমাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন কাল‌কি‌নি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হো‌সেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের সবুজ চৌকিদারের রান্না ঘরে মঙ্গলবার ভোররাতে একটি ভুয়া টাইম বোম তৈরী করে তা পেতে রাখে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে সবুজ চৌকিদারের স্ত্রী সাবিনা বেগম ঘুম ভেঙ্গে রান্না ঘরে কাজ করতে গিয়ে পেতে রাখা ওই ভুয়া টাইম বোমাটি দেখে চিৎকার করে। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পেতে রাখা বোমাটি দেখে ভয়ে তারও বোম-বোম বলে চিৎকার করে উলটো দৌড় দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এ খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ভয়ে-আতঙ্কে একপর্যায় এলাকা জনশুন্য হয়ে পড়ে।
এ বিষয়টি জেনে কালকিনি থানা পুলিশ ওই পুরো বাড়িটি নিরাপত্তার স্বার্থে ঘিরে রাখে। তবে এ বিষয়টি নিয়ে দিনভর এক নাটকীয়তা রুপ ধারন করে। পরে দুপুরে পুলিশের সহযোগীতায় ঢাকা থেকে আগত বোমা বিকল করা একটি টিম এসে মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার আলাউল, থানার ওসি মোঃ শামীম হোসেন, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমাছ পাইক, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম খান, ৯ নং ওয়ার্ডেরর ইউপি সদস্য হাসানাত ফকিরের উপস্থিতিতে ওই ভুয়া টাইম বোমটি উদ্ধার করেন। এতে করে ওই এলাকার সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং আনন্দ বিরাজ করেন।
ভুক্তভোগী সবুজ চৌকিদারের স্ত্রী সাবিনা বেগম বলেন, রাতের আধারে কারা এটা করেছে বলতে পারবো না। তবে আমাদের এলাকা ছাড়া করার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। আমি আইনগতভাবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।
এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার আলাউল বলেন, আমরা ঢাকা থেকে বোমা বিকল করা একটি টিম এনে পরীক্ষা-নীরিক্ষা করে দেখেছি যে দুর্বৃত্তরা কয়েকটি পাইপ, গাম, পেন্সিল ভ্যাটারী, তার, কয়েকটি বাজি ও একটি ঘড়ি ফিটিং করে একটি ভুয়া টাইম বোমা আকারে তৈরী করে রান্না ঘরে রাতের আধারে পেতে রেখেছিল। আসলে এটা তারা করেছে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য। তবে আমরা তদন্তে করে আইনগত ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!