1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মানবপাচার রোধে রাজৈরে পুলিশের সেমিনার র‌্যালী - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মানবপাচার রোধে রাজৈরে পুলিশের সেমিনার র‌্যালী

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ২.২৩ পিএম
  • ৪৯৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।:
দালালের খপ্পড়ে পরে ভূমধ্যসাগরে সলিল সমাধী হয়েছে মাদারীপুরের অন্তত শতাধিক অভিবাসন প্রত্যাশীরা। তাই অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত রাখতে মাদারীপুর জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে দাবী করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম। জনগণকে মানব পাচার রোধে সচেতনতা করতে বৃহস্পতিবার বিকেলে রাজৈর থানা পুলিশের উদ্যোগে র‌্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

সভায় পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, মানচপাচার রোধে যেসব মামলা হয়েছে, সেসব মামলায় আসামীদের গ্রেফাতার করা হয়েছে। তারা যতই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে আমরা কঠোর অবস্থান থেকে সাড়াসি অভিযানও করেছি। আগামীতেও এই ধারা অব্যাহত রাখবো। সভায় জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যা, সন্ত্রাস, দুর্নীতি নিয়েও আলোচনা করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান (প্রশাসন ও অর্থ), ভাস্কর সাহা (ডিএসবি), মনিরুজ্জামান ফকির (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (অপস) মো: মনিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন। এসময় বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এর আগে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজৈর থানা চত্ত¦রে সেমিনার অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!