1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে চাঞ্চল্যকর গৃহবধু রুনা আক্তার হত্যা মামলার মূল পরিকল্পনাকরী ও হত্যাকারী দীর্ঘ ৭ বছর পলাতক আসামি মোঃ সোহেল খোন্দকার গ্রেফতার । - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে চাঞ্চল্যকর গৃহবধু রুনা আক্তার হত্যা মামলার মূল পরিকল্পনাকরী ও হত্যাকারী দীর্ঘ ৭ বছর পলাতক আসামি মোঃ সোহেল খোন্দকার গ্রেফতার ।

  • প্রকাশিত : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ২.৩৯ পিএম
  • ৪৭৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরে চাঞ্চল্যকর এবং বহুল আলোচিত গৃহবধূ রুনা আক্তার হত্যা মামলার মূল পরিকল্পনাকরী ও হত্যাকারী দীর্ঘ ৭ বছর পলাতক আসামি মোঃ সোহেল খোন্দকারকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব-৮ ও র‌্যাব-৪। সোমবার রাতে র‌্যাব-৮ ও র‌্যাব-৪ যৌথ অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর শাহআলী থানাধীন উত্তর সিটি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় । আসামি মোঃ সোহেল খোন্দকার মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর গ্রামের মৃতঃ রহম খোন্দকারের ছেলে ।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প এবং র‌্যাব-৪, একটি বিশেষ যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকা মহানগরীর শাহআলী থানাধীন উত্তর সিটি মার্কেট এর সামনে অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানার ২০১৩ সালের চাঞ্চল্যকর ও আলোচিত গৃহবধু রুনা আক্তার হত্যা মামলার মূল পরিকল্পনাকরী ও হত্যাকারী দীর্ঘ ৭ বছর যাবৎ পলাতক আসামি মোঃ সোহেল খোন্দকারকে (৩৪) গ্রেফতার করা হয়।

সূত্রঃ দায়রা ৩৪০/১৬, এফআইআর নং-০১, তারিখ- ০১ মে ২০১৩ ইং এবং কোট প্রসেস -১১২৮/২৩ ধৃত আসামী গৃহবধূ রুনা হত্যার মূল পরিকল্পনাকারী ও প্রত্যক্ষ হত্যাকারী। হত্যা সংঘটিত হওয়ার পরেই সে পলাতক থেকে দীর্ঘ ৭ বছর ঢাকা জেলার বিভিন্ন স্থানে অবস্থান করে ফেরারি জীবন যাপন করে আসছিল। আটককৃত আসামীকে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানা পুলিশ এর নিকট জিডি মুলে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!