1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ধান ক্ষেত থে‌কে যুব‌কের মর‌দেহ উদ্ধার  - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে ধান ক্ষেত থে‌কে যুব‌কের মর‌দেহ উদ্ধার 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৭.০৪ পিএম
  • ৪৮০ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিন চলবল গ্রামে প্রশান্ত বাড়ৈ (২৬) নামে এক যুবকের বাড়ির পাশের ধান ক্ষেতে থে‌কে মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার সকা‌লে খবর পেয়ে ডাসার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
পুলিশ ও নিহত পরিবার সূত্রে জানা যায়, ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিন চলবল গ্রামের হবিচাদ বাড়ৈর ছেলে প্রশান্ত বাড়ৈ প্রতিদিনের ন্যায় বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে বাড়িতে না আসলে তার মোবাইলে ফোন করলে বন্ধ পায়। বৃহস্পতিবার সকালে একই এলাকার অভিজিৎ বাড়ৈ জমিতে ধান কাটতে গেলে ক্ষেতের মধ্যে ধান লড়তে দেখে কাছে গিয়ে দেখেন একটি লোক পড়ে আছে। পরে স্থানীয় জয়ন্ত বাড়ৈকে ফোন করে বলেন, তোমাদের বাড়ির পাশের ধান ক্ষেতে একটি লোক পড়ে আছে। জয়ন্ত দৌরে কাছে গিয়ে দেখেন তার ছোট ভাই প্রশান্ত বাড়ৈ এবং স্থানীয় লোকের সহায়তায় বাড়ি নিয়ে বিষ জাতীয় কিছু খায় মনে করে ডিম ও তৈল খাইয়ে দেন এবং পয়সার হাট ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
পরে ডাসার থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।
নিহতের বাবা ও মা বলেন, ‘আমার ছেলে মরতে পারে না, আমাদের শত্রু আছে, তারা মেরে ফেলেছে।
ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!