1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কাফরুল থেকে ভাই-ব্রাদার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী নিশাতের প্রধান সহযোগী অস্ত্রধারী শিশির’কে বিদেশী পিস্তলসহ গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

কাফরুল থেকে ভাই-ব্রাদার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী নিশাতের প্রধান সহযোগী অস্ত্রধারী শিশির’কে বিদেশী পিস্তলসহ গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ৫.১২ পিএম
  • ৫২৭ জন পঠিত

অফিস রিপোর্ট রাজধানীর কাফরুল এলাকা হতে ভাই-ব্রাদার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী নিশাতের প্রধান সহযোগী অস্ত্রধারী শিশির’কে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদক বিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্রধারী ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আব্দুল্লাহ আল মাসুদ হাসান শিশির নামক একজন সন্ত্রাসী রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহীমপুর এলাকায় চাঁদাবাজী, মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরূপ তথ্য প্রাপ্তির পর র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল উক্ত সন্ত্রাসীর কর্মকান্ডের উপর নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে। যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজির অভিযোগ ও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততা পাওয়া যায়। এর প্রেক্ষিতে গত ২০ এপ্রিল সন্ধায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকা হতে ১টি অবৈধ বিদেশী পিস্তলসহ অস্ত্রধারী সন্ত্রাসী আব্দুল্লাহ আল মাসুদ হাসান শিশির (১৯)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহীমপুর এলাকায় দীর্ঘদিন ধরে চাদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। সাধারণ মানুষের সম্পত্তি দখল, চাঁদাবাজি, চাঁদার জন্য হুমকি দেওয়া, মাদক ব্যবসা প্রভৃতি অপরাধের সাথে সে জড়িত। এছাড়াও অত্র এলাকায় মাদক কেনা বেচা, মাদক সেবনের ঘাঁটি এবং সহযোগীদের আড্ডাখানা ছিল। বিভিন্ন থানায় সন্ত্রাসী আব্দুল্লাহ আল মাসুদ হাসান শিশির এর বিরুদ্ধে মাদক, অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!