1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবী, প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবী, প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

  • প্রকাশিত : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৫.৪৪ পিএম
  • ৫২০ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা:
মাদারীপুরে পহেলা মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবীর ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে শহরের পুরাণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেছেন।
পুলিশ, ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের পুরান বাজার এলাকার মেসার্স বনিক হার্ডওয়ারের মালিক খোকন বনিকের কাছে পহেলা মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চাঁদা দাবী করেন সদর উপজেলার পাঁচখোলা এলাকার হাফেজ হাওলাদারের ছেলে পান্নু হাওলাদার ও তার সঙ্গীরা।

প্রথমে দোকানদার তিনশত টাকা দেন। পরে ভয়ভীতি দেখিয়ে দোকানদারের কাছে আরো বেশি টাকা চাওয়া হয়। এতে দোকানদার দিতে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে ক্যাশবক্স থেকে এক হাজার টাকার একটি নোট জোড়পূর্বক নেন পান্নু। একপর্যায়ে রাগন্বিত হয়ে হাজার টাকার নোট ছিঁড়ে ফেলার অভিযোগ পান্নুর বিরুদ্ধে। এমনকি ব্যবসায়ীকে অকথ্য ভাষার গালিগালাজ করে চলে যান অভিযুক্ত পান্নু ও তার সহযোগিরা। প্রতিবাদে রাস্তার বিক্ষোভ মিছিল বের করেন ব্যবসায়ীরা। এ সময় বনিক সমিতি ও ব্যবসায়ীদের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে পান্নু হাওলাদারকে আইনের আওতায় এনে বিচার দাবী করেন তারা। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন তারা। পরে খবর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, হার্ডওয়ার দোকানে চাঁদা দাবির ঘটনায় পুলিশ ঘটনাস্থনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় নেয়া হবে আইনগত ব্যবস্থা।
এদিকে এ ব্যাপারে জানতে অভিযুক্ত পান্নু হাওলাদারে সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!