1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপু‌রের এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপু‌রের এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

  • প্রকাশিত : সোমবার, ১ মে, ২০২৩, ৯.৩৩ এএম
  • ৫০৭ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপু‌রের শিবচর উপ‌জেলার পাঁচ্চর সংলগ্ন এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) দিবাগত ভোররাত ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরিশালের বাখেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার ট্রাক চালক বশির হাওলাদার (৩৫) এবং যশোরের কোতয়ালী উপজেলার সুজলপুর ভেকুটিয়া এলাকার  মো.সুজন মিয়া (২৫)।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের বাখেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাঙ্গি বাহী ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন বাখেররকান্দি এলাকায় নষ্ট হয়ে গেলে ট্রাকের চালক বশির ট্রাকের নিচে গিয়ে ত্রুটি সাড়াতে ছিলেন। এসময় যশোর থেকে ছেড়ে আসা আমবাহী অপর একটি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের নিচে থাকা চালক বশির মারা যান। এবং অপর ট্রাকের চালকের সহকারী সুজনের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন, ‘খবর পেয়ে আমরা দূর্ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করি। বিকল হয়ে যাওয়া ট্রাকের চালক এবং পেছন থেকে ধাক্কা দেয়া ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ এবং ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!