1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ডাসার উপজেলা ছাত্রলীগ - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ডাসার উপজেলা ছাত্রলীগ

  • প্রকাশিত : শনিবার, ৬ মে, ২০২৩, ৬.৪১ পিএম
  • ৫৪০ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের ডাসারে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। শনিবার (৬ মে) উপজেলার ডাসার ইউনিয়নের দর্শনা গ্রামের কৃষক মোবারক শেখের ২০ শতাংশ জমির ধান কেটে বাসায় পৌঁছে দিয়ে ডাসার উপজেলায় ধান কাটা কর্মসূচি পালন করেন ডাসার উপজেলা ছাত্রলীগ। এতে  কৃষক মোবারক শেখ ডাসার উপজেলা ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক‌দি‌কে শ্রমিক সংকট অপরদিকে ঝড়-বৃষ্টি। ফসল কিভাবে ঘরে তুলবে এই নিয়ে চিন্তিত সাধারণ খেটে খাওয়া কৃষক। এসময়  ‍অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে ডাসার উপজেলা ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে  ছাত্রলীগের সদস্যরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন।এরই ধারাবাহিকতায় ডাসার উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।
ডাসার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ অনেক হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে  ছাত্রলীগের সদস্যরা অসহায় কৃষকের ঘরে ধান কেটে তুলে দিচ্ছেন। যেসব কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না, তারা আমাদের খবর দিলে আমরা ধান কেটে দিব। এখন থেকে এই কার্যক্রম শুরু করেছি।
ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ এম জাহিদ হাসান জানান, দেশের ক্রান্তিকালে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা। আমি ডাসার উপজেলা ছাত্রলীগেকে ইতোমধ্যে নির্দেশ দিয়েছি তারা স্ব-স্ব উদ্যোগে যার যার নিজেদের এলাকায় অসহায় কৃষকের পাশে দাঁড়াবে। আমার ডাসার উপজেলা ছাত্রলীগকে সাথে নিয়ে এই কার্যক্রম অব্যাহত রাখবো।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!