1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০ - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ১০.০৭ এএম
  • ৫৬৭ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে দুই পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। এসময় বসতঘর ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটেছে । সোমবার রাত ৯টার দিকে মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকদী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, ওই এলাকার জামাল মৃধার সাথে শাহাদাৎ হাওলাদারের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় উভয়পক্ষ। সংঘর্ষ চলাকালে ২০টিরও বেশি বসতঘর ও দোকানপাট ভাংচুর-লুটপাটের অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ফাঁকাগুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। সংঘর্ষে দুই পুলিশসহ আহত হয় অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ক্ষতিগ্রস্থ রেখা বেগম বলেন, হঠাৎ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত হামলা চালায়। বাঁধা দিতে এলে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ইমদাদুল হক বলেন, আমরা কোন দলবল করিনা। অথচ আমার একটি প্রাইভেটকার ও বসতঘর ভাংচুর করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

পাকদী এলাকার মুদি দোকানী নাহিদ খলিফা বলেন, আমার দোকান থেকে সবকিছু লুট করে নিয়ে গেছে। ক্যাশবাক্স থেকে নগদ টাকাও লুট করে নেয় তারা। এই ঘটনায় ক্ষতিপূরনের পাশাপাশি বিচার দাবি করছি।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, জামাল মৃধার সাথে শাহাদাৎ হাওলাদারের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। রাতে তাদের লোকজনের মাঝে একটি অনুষ্ঠান থেকে পাওয়া টাকা-পয়সা ভাগাভাগি নিয়ে কথার কাটাকাটি হয়। পরে অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ দিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করে। টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে পুলিশ। ওই দুইপক্ষের ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্যও আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!