1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিএনপি-জামাত নির্বাচনে না এলেও নির্ধারিত সময়ে নির্বাচন হবে: বাহাউদ্দিন নাছিম - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

বিএনপি-জামাত নির্বাচনে না এলেও নির্ধারিত সময়ে নির্বাচন হবে: বাহাউদ্দিন নাছিম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১০.৫৯ এএম
  • ৪৪৮ জন পঠিত
 মাদারীপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বিএনপি জামাত নির্বাচনে না আসলেও বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ভণ্ডুল করার ক্ষমতা বিএনপি জামাতীদের নাই। সুতরাং শেখ হাসিনার নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়েই আমরা আবার দেশ পরিচালনা শেখ হাসিনা পালন করবেন।
তিনি বুধবার বিকেলে মাদারীপুর সদরের কালিকাপুর হাইস্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন, অগ্রগতি ও সাম্প্রদায়িকতা মুক্ত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক বিশাল জনসভায় একথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা হবো উন্নয়নশীল দেশ থেকে আত্মনির্ভরশীল দেশ। আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করবো। কায়েম করবো স্মার্ট বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আমরাই প্রতিষ্ঠা করবো। এপথে যারা বাঁধা দিবে, এ পথে যারা বিঘ্ন সৃষ্টি করবে, মানুষ হত্যা, লুটের রাজনীতি করবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যেকোন দুর্নীতিবাজদের টুটি চেপে ধরবো। সন্ত্রাসীদের টুটি আমরা চেপে ধরবো এবং জঙ্গীদের কোন সুযোগ বাংলাদেশে নাই।
এসময় নাছিম আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের ভাগ্য ঐ খুনি লুটেরা সন্ত্রাসী বিএনপি জামাতীদের হাতে দেওয়া যাবে না। কারণ ওরা দুর্নীতিবাজ, ওরা শীর্ষ চোর, শীর্ষ দুর্নীতিবাজ, ওরা লুটেরা, ওরা পাচারকারী, ওরা দেশের টাকা বিদেশে পাচার করে ওরা বিদেশে বসে আরাম আয়েস করে জীবন যাপন করে’।
কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক মোড়ল এর সভাপতিত্বে আয়োজিত জনসভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদ হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক ও ঘটমাঝি ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট বাবুল আকতার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, ছাত্রলীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে নেতাকর্মীরা বাদ্যযন্ত্র সহ মিছিল নিয়ে জনসভায় আসেন এবং জনসমুদ্রে পরিনত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!