1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কারিগরিমুক্ত নার্সসহ ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে কারিগরিমুক্ত নার্সসহ ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ১২ মে, ২০২৩, ১.৪৪ পিএম
  • ৫০০ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
মাদারীপুরে কারিগরিমুক্ত নার্সসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। স্টুডেন্ট নাসের্’স এসোসিয়েশনের আয়োজনে ব্যানার-ফ্যাস্টুন হাতে এতে অংশ নেয় বেশ কয়েকটি নার্সিং ইনস্টিটিউট-এর কয়েকশ’ শিক্ষার্থী। এ সময় তারা কারিগরি মুক্ত নার্স, ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রী সমমান, প্রফেশনাল বিসিএস, ছেলেদের আবাসিক হলসহ ৬ দফা দাবি তুলে ধরেন। দ্রুত দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন তারা।

মাদারীপুর নার্সিং ইনস্টিটিউট এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও স্টুডেন্ট নার্সে’স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নেপ্পন হিরা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ করার প্রতিবাদে ক্ষুব্ধ নার্সিং ইনস্টিটিউ-এর শিক্ষার্থী। এই প্রজ্ঞাপনের মাধ্যমে স্বাস্থ্য সেবাদানকারীদের অপমান করা হয়েছে। অবিলম্বে এটি বাতিলের দাবি জানাই।

মাদারীপুর নার্সিং ইনস্টিটিউট এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও স্টুডেন্ট নার্সে’স এসোসিয়েশনের সভাপতি সাব্বির আহসান বলেন, তিনবছর পড়ালেখা করে আমাদের যে পদমর্যাদা দেয়া হয়েছে, এটি অন্য কোন সংক্ষিপ্ত কোর্সধারীদের সাথে মিলাতে দিতে দেয়া যাবে না। আমরা অনেক কষ্ট করে ভর্তি পরীক্ষা দিয়ে পড়ালেখার সুযোগ পাই। আর মাত্র ৬মাসের কোর্স করে কেউ আমাদের সমান পদমর্যাদা পেলে এটি আমাদের সাথে অন্যায় হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!