1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করবে নিহত সেবাবাহিনীর পরিবার: চীফ হুইপ - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করবে নিহত সেবাবাহিনীর পরিবার: চীফ হুইপ

  • প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩, ৫.৫৯ পিএম
  • ৫১২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, একটি পরিবার জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে। যে সকল সেনাবাহিনী কর্মকর্তাকে জিয়াউর রহমান হত্যা করেছিল, ধীরে ধীরে তাদের সকল পরিবার হয়ত জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করবে। শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরের কুতুবপুর ইউনিয়নে কুতুবপুর সামছিয়া দাখিল মাদ্রাসার নব নির্মিত বহুতল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসকল কথা বলেন।

এসময় চীফ হুইপ বলেন, অন্য দল নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। অন্য দল নিয়ে সমালোচনার কিছু নেই। সময়ের চেয়ে বড় সত্যি আর কিছু নেই। সময়ের কারনে অনেক কিছু ঢেকে রাখা যায়, সময়ের কারনে অনেক কিছু প্রকাশ পায় না। আবার একদিন সময়ের কারনে সত্যি প্রকাশ পায়। বঙ্গবন্ধুকে হত্যার পরে যে সকল মুক্তিযোদ্ধা সেনাবাহিনীকে হত্যা করা হয়েছিল আজকে তার পরিবার শাহস করে জিয়াউর রহমানের নামে মামলা দিয়েছে। এই পরিবর্তন হলো সামাজিক পরিবর্তন। এই পরিবর্তন হলো শেখ হাসিনার পরিবর্তন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার যে নীল নকশা, বঙ্গবন্ধু হত্যার পরে জেলহত্যাসহ সকল হত্যার যে নীল নকশা ছিল সেই নীল নকশা বাংলার মাটিতে প্রকাশ পাবে। এটাই তাদের (বিএনপি) ভয়। তারা ভয় পায় আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে যেমন যুদ্ধাপরাধীদের, যেমন বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়েছে তেমনিভাবে সকল হত্যাকারীদের বিচার আগামীতে হবে। এই কারনে দেশ-বিদেশের বিভিন্ন মানুষের কাছে ষরযন্ত্র করে আওয়ামী লীগ যেন ক্ষমতায় আসতে না পারে তার দাবী করা হচ্ছে।

এদিন চীফ হুইপ কুতুবপুর ইউনিয়ন পরিষদে শিবচর ডায়াবেটিক সমিতির ক্যাম্পিং উদ্বোধন করেন ও পূর্ব কুতুবপুর হাতেমিয়া দাখিল মাদ্রাসার নব নির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানগুলোতে মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!