1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে অবৈধ সংযোগের দেয়া কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেলো শ্রমিকের - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে অবৈধ সংযোগের দেয়া কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেলো শ্রমিকের

  • প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩, ৬.০৪ পিএম
  • ৫৩২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে অবৈধভাবে সংযোগের দেয়া কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার নয়াচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুজাহিদ (১৮) সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের তালতলা এলাকার মো. শাহজালালের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের নয়াচরে ২ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে বেশকিছুদিন আগে বন বিভাগের ইকোপার্কের নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। শনিবার সকালে ইকোপার্কের ভেতরে অবস্থিত পুরাতন একটি স্থাপনা ভেঙ্গে ফেলার জন্য ইকোপার্কের পাশে জব্বার বেপারীর ঘর থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেয় সাইদুল নামে এক যুবক। পরে সেই সংযোগ দিয়ে কাজ শুরু করে শ্রমিক শাহজালাল ও তার ছেলে মুজাহিদসহ বেশ কয়েকজন। একপর্যায়ে কাজ করার সময় অসাবধানবশত বিদ্যুৎপৃষ্ট হয় মুজাহিদ। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জব্বার বেপারীর পরিবারের লোকজন জানিয়েছেন, জোড়পূর্বক ভয়ভীতি দেখিয়ে মিটার থেকে সংযোগ নিয়েছে ঠিকাদারের লোকজন। তাদের কোন অনুমতিও নেয়া হয়নি।
এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের এক প্রতিনিধি মো. রুহুল আমিন জানান, বাবার সামনেই ঘটনা, তাদের ভুলের কারনে ঘটেছে। আর অবৈধ কোন সংযোগ নয়, একটি বাড়ির মিটার থেকে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে বাড়ির মালিকের অনুমতি নেয়া হয়েছে।

মাদারীপুরের বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বলেন, ঠিকাদারের লোকজনের ভুলের কারনেই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে কাজ করছে, সেটাও বন বিভাগকে অবগত করেনি।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সতত্যা স্বীকার করে জানান, নিহতদের মরদেহ ময়না তদেন্তর জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। রিপোর্ট ও পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

 

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!