1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
২১ আগস্ট গ্রেনেড হামলায় খুনিদের দ্রুত ফাঁসির দাবীতে মাদারীপুরে মানববন্ধন - Madaripur Protidin
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক ধানের শীষের পক্ষে আ’লীগের ভোটের প্রচারনা, জুলাই যোদ্ধাদের থানা ঘেরাও কর্মসুচী এবারের দুইহাজার ছাব্বিশের নির্বাচন হবে বাংলাদেশের গণ মানুষের কাছে ভাতের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন।  এবারের নির্বাচন হবে সংস্কারের নির্বাচন -মামুনুল হক

২১ আগস্ট গ্রেনেড হামলায় খুনিদের দ্রুত ফাঁসির দাবীতে মাদারীপুরে মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০, ৫.২৪ পিএম
  • ৮৬৬ জন পঠিত

২১ আগস্ট গ্রেনেড হামলায় খুনিদের দ্রুত ফাঁসির দাবীতে মাদারীপুরে মানববন্ধন
মাদারীপুর প্রতিনিধি:
২১ আগষ্ট শেখ হাসিনার সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলার ঘটনার সাথে জড়িতদের (খুনিদের) ফাঁসির দাবীতে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়। এতে জেলা আওয়ামী লীগের পাশাপাশি কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত ফাঁসির দাবী করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা যুব লীগের সভাপতি আতাহার সরদার, সাধারণ সম্পাদক রুবেল খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদারসহ অনেকে।
২০০৪ সালের ২১ শে আগস্ট শেখ হাসিনার সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলার নিহত হয় মাদারীপুরের ৪জন। তারা হলেন, কালকিনির রামারপুলের শ্রমিকলীগ নেতা নাসির সরদার, একই উপজেলার ক্রোকিচর গ্রামের আওয়ামী লীগ নেতা মোস্তাক আহাম্মেদ সেন্টু, রাজৈর উপজেলার চাঁনপট্টির যুবলীগ নেতা লিটন মুন্সী ও একই উপজেলার মহিষমারি গ্রামের সুফিয়া বেগম। এছাড়া আহত হন মাদারীপুরের কালকিনির কৃষ্ণনগরের কবির হোসেন, কালকিনির ঝাউতলার সাইদুল হক সরদার, কালকিনির বিভাগদী গ্রামের হালান হাওলাদার ও সদর উপজেলার রাম কৃষ্ণ মন্ডল ও মো. হুমায়ন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!