1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ডাসারে মটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতাকে সকালে আটক বিকেলে মুক্ত - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ডাসারে মটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতাকে সকালে আটক বিকেলে মুক্ত

  • প্রকাশিত : রবিবার, ১৪ মে, ২০২৩, ১০.১৬ এএম
  • ৫৫৮ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের ডাসারে মটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে শনিবার সকালে আটক করে বিকেলে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে ডাসার থানা পুলিশের বিরুদ্ধে।
একাধিক সূত্রে জানা গেছে, বরিশালে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দোনারকান্দী গ্রামের অনিক মল্লিক (২৩) শুক্রবার বিকেলে ডাসার উপজেলার নবগ্রামের ইউনিয়নের শশিকরে মটর সাইকেল নিয়ে ঘুরতে যান। এসময় ডাসার উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদ হোসেন তালুকদার ও তার সহযোগীদের নিয়ে মারধর করে মটরসাইকেল জোড়পূর্বক রেখে দেন। পরে মটরসাইকেল ছাড়িয়ে নিতে ২৫ হাজার টাকা দাবী করে। ঘটনার পরে ভুক্তোভোগী মারধরের শিকার অনিক মল্লিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। শনিবার ডাসার থানায় ছাত্রলীগ নেতা আবিদ তালুকদারসহ অজ্ঞাতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেয়ার পরে দুইজনকে আটক করেন ডাসার থানা পুলিশ। আটককৃতরা আবিদ তালুকদার ও তার সহযোগী মো: রনি। তবে শনিবার বিকেলে আবিদ তালুকদারকে রহস্যজনক কারনে পুলিশ ছেড়ে দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী অনিক মল্লিক বলেন, ‘আমার কাছে টাকা পাবে এমন অভিযোগ এনে ছাত্রলীগ নেতা আবিদ, রনি রমজানসহ আরও অজ্ঞাত ৮-১০ জন আমাকে গতকাল বিকেলে মটরসাইকেল নিয়ে পিছনে ধাওয়া করে। পরে আমার মটর সাইকেল গতিরোধ করে। মারধর করে মটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায় ও জোড় করে সাদা কাগজে সই রাখে। আমাকে বলে আগামীকালের মধ্যে পঁচিশ হাজার টাকা দিতে হবে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
এব্যাপারে ডাসার থানার এসআই সাহাবুদ্দিন জানান, দুইজনকে এসআই ইব্রাহিম খলিল আটক করেছে। বিস্তারিত জানি না। তবে এব্যাপারে এসআই ইব্রাহিমের নম্বরে ফোন দিলে তিনি কথা বলতে রাজি হননি। তিনি ওসির সাথে যোগাযোগ করতে বলেন। পরে ডাসার থানার ওসি হাসানুজ্জামানের নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভি করেননি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!