1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুক্তিযুদ্ধের কারনে পাকিস্থানকে ক্ষতিপূরণ দিতে ও ক্ষমা চাইতে বাধ্য করা হবে: শাজাহান খান - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মুক্তিযুদ্ধের কারনে পাকিস্থানকে ক্ষতিপূরণ দিতে ও ক্ষমা চাইতে বাধ্য করা হবে: শাজাহান খান

  • প্রকাশিত : রবিবার, ২১ মে, ২০২৩, ৯.৩৫ এএম
  • ৫৯৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
বাংলাদেশ আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, জাপান যেমন দ্বিতীয় বিশ^যুদ্ধে ক্ষতিপূরণ দিয়েছিল, তেমনি একদিন পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশও ক্ষতিপূরণ আদায় করতে পারবে। এমন’কি পাকিস্থানকে ক্ষমা চাইতেও বাধ্য করা হবে। শনিবার সকালে মাদারীপুর শহরের লেকেরপাড়ে ৫ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ৫ তলাবিশিষ্ট নবনির্মিত বঙ্গবন্ধু ‘ল’ কলেজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদারীপুর-০২ আসনের এই সংসদ সদস্য আরো বলেন, পাকিস্তান ৭৫ বছরেও একটি সরকার একসাথে ৫ বছরেও টিকে নাই। আর বাংলাদেশ এমন একটি অবস্থানে দাঁড়িয়েছে যে পাকিস্তানের সাংবাদিকরাও বাংলাদেশের মতো পাকিস্তানকে বানাতে প্রস্তাব দেয় সেই দেশের প্রধানমন্ত্রীকে। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করেছিলেন বলেই তারেক জিয়া লন্ডনে বসে ভিডিও কলে নেতাকর্মীদের সাথে মিটিং করে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছে, সেটা নিয়ে কাজ করছে সরকার।

আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য বলেন, অসংখ্যক মানুষকে বিএনপির হাতে জীবন দিতে হয়েছে। সেই বিএনপি গণতন্ত্রের কথা বলে মাঠ গরমের চেষ্টা করছে, কিন্তু পারছে না। পৃথিবীতে বহু গণতান্ত্রিক দেশ রয়েছে, সেই দেশগুলোতে যেভাবে জাতীয় নির্বাচন হয়, ঠিক তেমনি বাংলাদেশেও নির্বাচন হবে, এর বাইরে নির্বাচন করার কোন সুযোগ নেই। বার বার ভুল সিদ্ধান্ত নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব ধ্বংস করছে। তাই আগামী নির্বাচনের মধ্য দিয়ে যে পথ সৃষ্টি হয়েছে, সেটা বিএনপিকে সারিয়ে তোলার আহবানও জানান তিনি।

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাসুদ আলম খান, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, বঙ্গবন্ধু ‘ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট রেজাউল করিমসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!