1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে এক নারীর মরদেহ উদ্ধার । - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মুকসুদপুরে এক নারীর মরদেহ উদ্ধার ।

  • প্রকাশিত : সোমবার, ২২ মে, ২০২৩, ৪.৩৯ পিএম
  • ৪৭৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
গোপালগঞ্জের মুকসুদপুরে স্মৃতি বাছাড় (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ । সোমবার সকালে উপজেলার জলিরপাড় গ্রামের একটি বাদাম ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয় । নিহত স্মৃতি বাছাড় একই উপজেলার শান্তিপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মৃতঃ রনজিত বাছাড়ের স্ত্রী । পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করেছে ।

পুলিশ ও এলাকাবাসি জানায়, মুকসুদপুর উপজেলার শান্তিপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মৃতঃ রনজিত বাছাড়ের স্ত্রী স্মৃতি বাছাড়ের (৪৫) মরদেহ একই উপজেলার জলিরপাড় ইউনিয়নের দক্ষিণ জলিরপাড় চিন্ময় বাগচীর বাদামের ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করে । মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানায়, এক নারীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে । মরদেহের শরীরে সুচালো জখমের চিহ্ন রয়েছে । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে । সে একটি মামলার বাদী।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!