1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরের পাইকপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরের পাইকপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩, ৭.৩১ পিএম
  • ৪২৮ জন পঠিত
রাজৈর( মাদারীপুর)সংবাদদাতা।

মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) বিকেলে ইউনিয়নের বৈরাগী বাজারের হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে যাচাই-বাছাই শেষে মো. আরিফ মাতুব্বরকে সভাপতি ও হাসান মাতুব্বরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে এক বছরের জন্য ইউনিয়ন কমিটির অনুমোদন দেয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক। তিনি বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি সংগঠন, ছাত্রলীগ শেখ হাসিনার সংগঠন। এই সংগঠনের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা যাবে না। সবার প্রথমে নিজেদের পড়াশোনা ঠিক রাখতে হবে এবং বাবা-মায়ের দোয়া ও ভালবাসা নিয়ে এগিয়ে যেতে হবে। অতি নিকটে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এছাড়া আরো বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার, রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম, সাধারণ সম্পাদক সবুজ আকন, সহ-সভাপতি রাকিবুল ইসলাম নীরব, সাংগঠনিক সম্পাদক কবির সরদার ও পাইকপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত মিয়াসহ বিভিন্ন নেতাকর্মী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!