1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ যাওয়ার প্রাক্কালে ষড়যন্ত্র শুরু: চীফ হুইপ - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ যাওয়ার প্রাক্কালে ষড়যন্ত্র শুরু: চীফ হুইপ

  • প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩, ৪.০৫ পিএম
  • ৫৫৮ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, যখনই দেশ এগিয়ে যাচ্ছে। আমরা যখনই ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিক যাচ্ছি আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে। শনিবার বি‌কে‌লে শিবচর উপজেলা পরিষদের নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে পৌরসভা এসোশিয়েশন অব বাংলাদেশের ফরিদপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন।
চীফ হুইপ আরো বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে যে নীলনকশা করে হত্যা করা হয়েছিল তারপর থেকে পরাজিত শক্তি থেমে নেই। তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন একটি দলের সভাপতি কিভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। তাদের এই যে খারাপ রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের পেছনে ফিরে তাকালে চলবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মানের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল ইসলাম, যুগ্ম সচিব মোঃ জসিম উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দেওয়ান কামাল আহমেদ, কেন্দ্রীয় সাধারন সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মোল্লা প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন শিবচর পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!