1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ভাপসা গরমে জনজীবন স্থবির, ছায়াযুক্ত স্থানে থাকার পরামর্শ - Madaripur Protidin
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

ভাপসা গরমে জনজীবন স্থবির, ছায়াযুক্ত স্থানে থাকার পরামর্শ

  • প্রকাশিত : শুক্রবার, ২ জুন, ২০২৩, ১১.০১ এএম
  • ৪৮৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
কয়েক দিন ধরে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনুভূত হচ্ছে ভাপসা গরম। বর্ষাকালের মৌসুমি বায়ু কাছাকাছি চলে আসায় বাতাসে ব্যাপক পরিমাণ জলীয়বাষ্প ভেসে আসছে। জলীয়বাষ্প বেশি থাকলে গরমের অনুভূতিও বেশি হয়। ফলে এখন ভাপসা গরম অনুভূত হচ্ছে। এসময় ছায়াযুক্ত স্থানে থাকার পরার্মশ দিচ্ছেন চিকিৎসকরা।

তীব্র গরম আর রোদে পুড়ছে মাদারীপুরবাসী। ফলে নিন্ম ও মধ্যবিত্ত দিনমজুর পরিবারের দিন কাটছে দুর্বিসহ। রোগের তীব্রতায় অনেকেই খুব প্রয়োজন ছাড়া ঘরের বাহির হচ্ছে না। আর ব্যাপক লোডশেডিংয়ের কারণে ঘরেও ঘামিয়ে যাচ্ছে। এতে শিশু ও বৃদ্ধরা অসুস্থ্য হয়ে পড়েছে।

মাদারীপুর জেলা আবহাওয়া অফিস বলছে, বেশ কিছু দিন ধরে তীব্র গরম অনুভূত হচ্ছে। প্রকৃতিতে গ্রীষ্ম চলে গেলেও তাপদাহ একটুও কমেনি। এই তাপদাহে নাকাল মাদারীপুরের বিস্তীর্ণ জনজীবন। গেলো কয়েকদিন জেলা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাদারীপুরে ৩৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

তীব্র গরম থাকায় খেটে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। অনেকে একটু ছায়া পেয়ে স্বস্তির খোঁজ করছে। কিন্তু সব জায়গায় গরম অনুভূত হওয়ায় দুর্বিসহ সময় পার করছে।
এব্যাপারে সিভিল সার্জন ডা. মুনীর আহম্মেদ খান বলেন, গরম সবচে বেশি ভোগান্তিতে পড়ে বৃদ্ধা ও শিশুরা। এজন্যে তাদের শরীরের দিকে নজর রাখতে হয়। যাতে রোদ্রে ঘামিয়ে না যায় সেদিকে নজর রাখতে হবে। পারতো পক্ষে ছায়াযুক্ত স্থানে বেশি সময় থাকতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!