1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে এজেন্ট ব্যাংক থেকে প্রতারক চক্র  ১ লক্ষ ৯ হাজার ২ শত টাকা নিয়ে উধাও। - Madaripur Protidin
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০ 

রাজৈরে এজেন্ট ব্যাংক থেকে প্রতারক চক্র  ১ লক্ষ ৯ হাজার ২ শত টাকা নিয়ে উধাও।

  • প্রকাশিত : রবিবার, ৪ জুন, ২০২৩, ৭.৩৭ পিএম
  • ৮৩৭ জন পঠিত
রাজৈর ( মাদারীপুর)প্রতিনিধি,
মাদারীপুরের রাজৈরে বৈরাগী বাজার একটি এজেন্ট ব্যাংকিং থেকে সৌদির ৪২০০ রিয়াল দেওয়া কথা বলে বাংলাদেশের ৪৭০ টাকা দিয়ে ১ লক্ষ ৯ হাজার ২ শত টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার দুপুরে । এ ঘটনার রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যাংক কর্তৃপক্ষ।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দুইজন লোক মিডল্যান্ড এজেন্ট ব্যাংকে বৈরাগী বাজার শাখায় একটি অ্যাকাউন্ট খুলবে বলে জানায় । পরে  ঐ দু জনলোক  বলে আমাদের কাছে কিছু সৌদি রিয়াল আছে এবং  আমার জরুরী প্রয়োজনে টাকা দরকার। অনেক আকুতি মিনতি করার পর  সৌদি রিয়াল এর পরিবর্তে টাকা দিতে রাজি হই।  এ সময় রিয়ালের পরিবর্তে বাংলা ১ লক্ষ ৯ হাজার ২শ টাকা নিয়ে তারা সুকৌশলে রিয়ালের স্থানে বাংলা ৪৭০ টাকা ভর্তি একটি খাম রেখে পালিয়ে যায়। খাম খুলে কর্তৃপক্ষ রিয়েলের স্থানে বাংলা ৪৭০ টাকা দেখে তাদের খোঁজাখুঁজি করে আর পাওয়া যায়নি। এব্যাপারে গত ২ তারিখ শুক্রবার বিকেলে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এজেন্ট ব্যাংক এর মালিক  এবাদত হোসেন।
রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার জানান , আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!