1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশে^র কোন চাপ নেই, বিএনপি না এলেও নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: শাজাহান খান - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশে^র কোন চাপ নেই, বিএনপি না এলেও নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: শাজাহান খান

  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৬.০৯ পিএম
  • ৫৭৪ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা॥
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশে^র কোন চাপ নেই। তবে, বহির্বিশে^র আশা ও প্রত্যাশা একটি নিরপেক্ষ নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে ব্যাপারে স্পর্ট বলে দিয়েছেন, নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাদ হবে। শুক্রবার সকালে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে ৪৪তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান আরো বলেন, নির্বাচন সাংবিধানিক পদ্ধতিতেই হবে। সারা পৃথিবীতে যে সকল গণতান্ত্রিক দেশ রয়েছে, সে সকল দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেইভাবেই নির্বাচন হবে। এখানে তত্ত্ববধায়ক সরকারের কোন সুযোগ নেই। সেটা সংবিধানে নেই, এমন-কি পৃথিবীর কোথায়ও নেই।
আমেরিকার ভিসানীতি নীতি নিয়ে শাজাহান খান বলেন, আমেরিকা যে ভিসানীতি জারি করেছে, এটার মধ্যে দিয়ে বিএনপির আশা গুঁড়ে বালি। বিএনপির উদ্দেশ্য সফল হয়নি। আমেরিকার ভিসা না দেয়ার বিষয় শুধু সরকার বা আওয়ামী লীগের নয়, যারা নির্বাচন বানচাল করতে তাদেরকে এই ভিসানীতির আওতায় আসতে হবে। সবাই চায় গ্রহনযোগ্য নির্বাচন, সবার অংশগ্রহনে। এটি যথাসময়ে সাংবিধানিক নিয়মনীতি মেনেই হবে।

এ সময় উপস্থিতি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মাসুদ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!