1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কোরবানির গরু সাহেবজাদার ওজন ২০ মন, দাম হাকা হচ্ছে ৮ লাখ টাকা ! - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে কোরবানির গরু সাহেবজাদার ওজন ২০ মন, দাম হাকা হচ্ছে ৮ লাখ টাকা !

  • প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩, ৩.২২ পিএম
  • ৫৬২ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা। ঃ
মাদারীপুরের শিবচরে কোরবানির গরু সাহেবজাদার ওজন প্রায় ২০ মন । এর দাম হাকা হচ্ছে ৮ লাখ টাকা। তবে দাম নিয়ে কড়াকড়ির চেয়ে যারা আদর ও যত্ম সহকারে গরুটি কিনবে তাদের জন্য বিশেষ ছাড় দেয়া হবে বলে জানান মালিক। সম্পূর্ন দেশীয় পদ্ধতিতে সবুজ ঘাস, ভূসি খাইয়েই গরুটিকে লালন পালন করা হয়। গরুটিকে দেখতে ভীড় করছে আশে পাশের মানুষ।

জানা যায়, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুটি উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজার সংলগ্ন মিলন মুন্সী কিনেন প্রায় দেড় বছর আগে । পেশায় গরুর খামারী এই মিলন অন্যান্য গরুগুলো খামারে লালনপালন করলেও সাহেবজাদাকে পালন করেন নিজের ভবনের সাথেই ঘর তুলে। সম্পূর্ন দেশীয় পদ্ধতিতে ঘাস, ভূসি খাইয়ে লালন পালন করতেন । সাবান শ্যাম্পু দিয়ে প্রতিদিন ৩/৪ বার গোসল করাতেন গরুটিকে। পরম যত্মে গরুটিকে পালন করতেন মিলনের পরিবারের সদস্যরা। শান্ত প্রকৃতির বিশালাকৃতির গরুটি। প্রায় সাড়ে ৭ ফুট লম্বা ও ৫ ফুট ২ ইঞ্চির উচ্চতা সম্পন্ন সাহেবজাদা। ওজন প্রায় ২০ মন। এ বছরের কোরবানীর ঈদে বিক্রির উদ্দেশ্যে এর দাম হাকা হচ্ছে ৮ লাখ টাকা। তবে দাম নিয়ে কড়াকড়ির চেয়ে যারা আদর ও যত্ম সহকারে গরুটি নিবে তাদের জন্য বিশেষ ছাড় দেয়া হবে বলে জানান মালিক। বিশালাকৃতির সাহেবজাদাকে দেখতে প্রতিদিনই শতশত মানুষ ভীর করছেন মিলন মুন্সীর বাড়িতে।

স্থানীয় আবু হাওলাদার বলেন, এই গরুটি মিলন ভাই ও তার পরিবারের লোকজন খুব যতœ করে। আমরা অনেকেই গরুটি দেখতে মাঝে মাঝেই এই বাড়িতে আসি। এত বড় গরু সচরাচর দেখা যায় না।
গরুটির মালিক মিলন মুন্সী বলেন, প্রায় দেড় বছর আগে হাটে বাছুরটি হাট থেকে কিনি। বাড়ি এনে আমরা খামারে না রেখে বাড়িতে রেখে গরুটি লালন পালন করেছি। প্রাকৃতিক সবুজ ঘাস, ভুষি খাইয়ে গরুটি লালন পালন করা হচ্ছে। আমরা ৮ লাখ টাকা হলে গরুটি বিক্রি করবো।গরুটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের। গরুটি প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করা হচ্ছে। গরুটি আমরা ৮ লাখ টাকা দাম চাচ্ছি। তবে গরুটি আদর করে যারা নিবে দাম একটু কম হলেও তাদেরকেই গরুটি দিবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!