1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনের এক মাসের জেল-জরিমানা - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনের এক মাসের জেল-জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৬.৪৭ পিএম
  • ৫৬৪ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের একমাসের জেল ও আরেকজনের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এই অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন। একমাস দন্ডপ্রাপ্ত ফরিদ হাওলাদার (৪০) বরিশালের বানারীপাড়া উপজেলার কদমবাড়ি এলাকার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। অপরদিকে অর্থদন্ডপ্রাপ্ত বাদল বেপারী (৫০) মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুরের আব্দুল খালেক বেপারীরর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবরে ছিলারচর, ধুরাইল, শিরখাঁড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বালু উত্তোলনের দায়ে ফরিদ হাওলাদার নামে একজনকে একমাসের জেল ও বাদল বেপারী নামে অপর এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে আটক তম্ময় মোল্লা (৫০), এনামুল হাওলাদার (৪০) ও রাকিব হাওলাদারের (৩০) বিরুদ্ধে নিয়মিত মামলা করতে থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। অভিযানের সময় ৮টি ড্রেজার মেশিন ও দুইটি বলগেট জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলেও জানায় ভ্রাম্যমাণ আদালত।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!