1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে লক্ষাধিক টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২ - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে লক্ষাধিক টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৮.৩০ পিএম
  • ৬২৭ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ১ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত পৌনে ১১ টার দিকে উপজেলার কাবিলপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন, একই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদার (২৩) এবং দাদন মিয়ার ছেলে জোবায়ের মিয়া (২১)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, কোরবানীর হাটগুলোয় কয়েকজন প্রতারক জাল নোট ছড়িয়ে দিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কাবিলপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানকালে তারা ওই এলাকার মাদ্রাসা সংলগ্ন একটি ব্রিজের ওপর থেকে দুই তরুণ আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকার জাল নোট ও একটি স্মার্টফোন জব্দ করে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সালাউদ্দিন বলেন, গরুর হাটগুলোয় একটি সক্রিয় প্রতারক চক্র জাল নোট সরবারহ করার চেষ্টা করেছিল। আমরা খবর পেয়ে কৌশলে দুজন প্রতারকসহ ১ লাখ ২০ হাজার টাকার জাল নোট জব্দ করেছি। এই চক্রের আরও সদস্য রয়েছে। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। মঙ্গলবার সকালে শিবচর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। পরে দুপুরে আদালতে আসামিদের হাজির করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!