1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে শোক দিবসে মসজিদ মন্দিরে দোয়া প্রার্থনা - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে শোক দিবসে মসজিদ মন্দিরে দোয়া প্রার্থনা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৬.৪৬ পিএম
  • ৫৫৯ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাদারীপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচি পালন করছে। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনির্মিত করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।

এরপরে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও পৌরসভার মধ্যে অবস্থিত প্রতিটি মসজিদ ও মন্দিরে দোয়া প্রাথণার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা ও পরিচালনা করে সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। এছাড়া মাদারীপুর জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগসহ সরকারী-বেসরকারী নানা প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজাদুর রহমান মুন্সি, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াসসহ নেতরা।

এব্যাপারে জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা বলেন, ‘জাতীয় শোক দিবসে মাদারীপুর পৌরসভার মধ্যে অবস্থিত প্রতিটি মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। সেখানে আওয়ামীলীগের নেতরা উপস্থিত থাকবেন। এছাড়াও প্রতিটি উপজেলার মসজিদ ও মন্দিরেও দোয়ার আয়োজন করা হয়। আওয়ামীলীগে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রতিটি এলাকায় খাবার বিতরণ ও দোয়ার ব্যবস্থা করা হয়।’

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!