1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে শিক্ষা ক্যাডারে বৈষম্য নিরসণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে শিক্ষা ক্যাডারে বৈষম্য নিরসণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৩.০৭ পিএম
  • ৫৩৮ জন পঠিত

মাদারীপুর  প্রতিনিধি।
মাদারীপুরে পদোন্নতি জটিলতা নিরসন, নতুন পদ সৃষ্টি, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পে স্কেল সমস্যার সমাধানসহ শিক্ষা ক্যাডারে নানা বৈষম্য দ্রুত নিরসণের দাবি জানিয়ে জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মাদারীপুর সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলনে আন্দোলনের ঘোষণা দেন মাদারীপুর বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নেতারা।

সংবাদ সম্মেলনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মাদারীপুর সরকারি কলেজ ইউনিট কমিটির সভাপতি মো. জামান মিয়া বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হলেও বিশেষায়িত পেশা হিসেবে সাধারণ শিক্ষা ক্যাডারকে গড়ে তোলা হয়নি। উপরন্তু এ পেশাকে গ্রাস করছে অনভিজ্ঞ অপেশাদাররা। অন্যান্য ক্যাডারে চাকরির ৫ বছর পূর্তিতে ৯ম গ্রেড থেকে ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি দেওয়া হলেও শিক্ষা ক্যাডারে তা দেওয়া হচ্ছে না। অনেকেই একই পদে ৮ থেকে ১৩ বছর ধরে কর্মরত। পদোন্নতি না হওয়ায় অনেককে সামাজিকভাবে অমর্যাদাকর অবস্থায় পড়তে হচ্ছে। তাই পদ সৃজন না হলে সুপার নিউমারির পদে পদোন্নতি দিয়ে ক্যাডার বৈষম্য নিরসণের দাবি জানাই।
সমিতির সধারণ সম্পাদক বেদানন্দ হাওলাদার বলেন, আগামী ২ অক্টোবর সারা দেশের সঙ্গে একযোগে কর্ম বিরতি পালনসহ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবি পূরণের দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ১০ থেকে ১২ অক্টোবর টানা তিন দিন কর্ম বিরতি পালন করা হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রীনা রানী বৈদ্য, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি (ফরিদপুর অঞ্চল) সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, মাদারীপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কলেজ শাখার সধারণ সম্পাদক বেদানন্দ হাওলাদার। এছাড়া মাদারীপুর সরকারি কলেজ, সরকারি সুফিয়া মহিলা কলেজ ও বরহামগঞ্জ সরকারি কলেজের শতাধিক বিসিএস ক্যাডার শিক্ষক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!