1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রোড মার্চে বাঁধা দিলে জীবনের জন্য শিক্ষা দেবে বিএনপি - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রোড মার্চে বাঁধা দিলে জীবনের জন্য শিক্ষা দেবে বিএনপি

  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৬.১৩ পিএম
  • ৫১৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ চেয়ে আমরা দলীয় শৃঙ্খলা মেনে সমস্ত কর্মসূচি পালন করে আসছি। আগামী ৩ অক্টোবর আমাদের রোর্ড মার্চ। এ যাত্রা পথে যদি আওয়ামী লীগ বা তাদের কোন অপশক্তি বাঁধা সৃষ্টি করে তাহলে সেটি প্রতিহত করে জীবনের জন্য শিক্ষা দিয়ে দেবে বিএনপি। বুধবার দুপুরে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার রোড মার্চ সাফল্যের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় আব্দুল আউয়াল মিন্টু বলেন, স্বৈরাচারী ভোট ডাকাত অবৈধ সরকারকে বিতারিত করে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা দেশের মানুষকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে এই এক দফা আন্দোলনের ডাক দিয়েছি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের চেতনা হচ্ছে স্বৈরাচারী শাসন কায়েম করা। আর বিএনপি সরকারের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনা ও দেশেকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া। আমরা আমাদের উদ্দেশ্য থেকে আর পিছু পা হবো না। জীবন দিয়ে হলেও আমরা আমাদের এক দফার দাবি আদায় করে ছাড়বো।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘যারা বিএনপিকে নিয়ে নেগেটিভ কথা বলে তাদের মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে। আর কোন অন্যায় সহ্য করা হবে না। আওয়ামী লীগের এই অনাচর, দুর্নীতি, খুন, গুম থেকে আমাদের রেহাই পেতেই হবে। ২০১৮ সালে কেউ ভোট দিতে পারে নাই। সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমাদের কাজ হচ্ছে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া।
যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় না আওয়ামী লীগ। এ কারণে আওয়ামী লীগের বহু নেতাদের পাসপোর্টে যুক্তরাষ্ট্রের ভিসা দিচ্ছে না। সেই পাসপোর্টে আরও অনেক দেশেই ভিসা দেওয়া বন্ধ করে দিবে। সামনে আরও নিষেধাজ্ঞা আসতেছে।
বিএনপির সহ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের জন্য যেকোন কর্মসূচি মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার বিএনপির নেতাকর্মীরা পালন করবে। আমরা রাজপথে আরও একবার প্রমাণ করে দিবো যে, বিএনপি আন্দোলনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে বর্তমান সরকারের পতন ঘটাবে।
এ আরও বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, জহুরুল হক শাহাজাদা মিয়া, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সহ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমায়ন কবির ও জামাল শরীফ, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!