1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ইজিবাইক চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে ইজিবাইক চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৬.১৫ পিএম
  • ৫০৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে ইজিবাইক চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি চুরি হওয়া ইজিবাইক জব্দ করা হয়। বুধবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য দেন পুলিশ সুপার মাসুদ আলম। এর আগে মঙ্গলবার রাতে চোরদের রাজৈর উপজেলার শানেরপার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কালকিনির উপজেলার চর ঠেঙ্গামারা গ্রামের সোহরাব বেপারীর ছেলে আনোয়ার বেপারী, মিনাজদি গ্রামের লুৎফর সরদারের ছেলে শাকিল সরদার, কোলচরী সস্তাল গ্রামের ছলেমান সরদারের ছেলে বাবু সরদার, মাদারীপুর সদরের চাপাতলি এলাকার রায়হান হাওলাদারের স্ত্রী কেয়া মনি ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিজ বেপারীর ছেলে ফেরদৌস বেপারী।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, মাদারীপুরে বিভিন্ন সময় বেশ কিছু ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। এনিয়ে অনেকগুলো মামলাও হয়েছে। পুলিশ এই চোরচক্রের সদস্যদের গ্রেফতারের কাজ করে আসছিলো। ফরে গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলার শানেরপাড় থেকে একটি চুরি যাওয়া ইজিবাইকসহ তাদেরকে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এরা আন্তঃজেলা ইজিবাইক চক্রের সদস্য। এদের বিরুদ্ধে ডাকাতি মামলাও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!