1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর। পাওনাদারকে ফাঁসাতে গিয়ে ফেসে গেলেন আওয়ামীলীগ নেতা নিজেই - Madaripur Protidin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

রাজৈরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর। পাওনাদারকে ফাঁসাতে গিয়ে ফেসে গেলেন আওয়ামীলীগ নেতা নিজেই

  • প্রকাশিত : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৫.১৫ পিএম
  • ৩৭৫ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে পাওনাদারকে ফাঁসাতে গিয়ে নিজ দলীয় (আওয়ামী লীগ) অফিস সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে ফেঁসে গেলেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সোহরাব খালাসী। অবশেষে পাওনাদার সালাম খালাসীর দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা সোহরাব খালাসী কে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে মাদারীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। তিনি উপজেলার বদরপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টায় রাজৈরের বদরপাশা ইউনিয়নের রাজার বাজারে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রধান কার্যালয়সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এ বিষয়ে একই এলাকার আব্দুস ছালাম খালাসী নামে একজন বাদী হয়ে আওয়ামী লীগ নেতা সোহরাব খালাসীসহ অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একপর্যায়ে সোহরাব খালাসী (আ.লীগ নেতা) ও ছালাম খালাসী (মামলার বাদী) দুজনকেই আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এসময় তদন্ত ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সোহরাব খালাসী (আ.লীগ নেতা) ও ছালাম খালাসীর (মামলার বাদী) মধ্যে একটি চেক ডিজঅনার মামলা রয়েছে। সেই জেরে ছালাম খালাসীকে ফাসানোর জন্য সোহরাব খালাসী নিজেই এ কান্ড ঘটিয়েছে। পরবর্তীতে সোহরাব খালাসীর বিরুদ্ধে এজাহার দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় সুক্ষ বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামি সোহরাব খালাসীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!