1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রেল লাইন উদ্বোধনে মাদারীপুরে দুই স্টেশনে লোকে লোকারন্য, মূহুমূহ মিছিলে প্রধানমন্ত্রীকে স্বাগত - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রেল লাইন উদ্বোধনে মাদারীপুরে দুই স্টেশনে লোকে লোকারন্য, মূহুমূহ মিছিলে প্রধানমন্ত্রীকে স্বাগত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৪.৩৫ পিএম
  • ৫২৬ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
বহুল প্রত্যাশিত ঢাকা-ভাঙ্গা রেলওয়ে উদ্বোধনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলার ‘পদ্মা’ ও ‘শিবচর’ স্টেশনে বিভিন্ন স্থান থেকে আসা জনগণের কারণে লোকে লোকারন্য হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মূহুমূহু মিছিলে স্টেশনসহ রেল লাইনের উভয় দিক উৎসব মুখর পরিবেশ বিরাজ করেছে।

মঙ্গলবার সকাল থেকেই মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ দলে দলে মিছিল সহকারে আসতে শুরু করে স্টেশনগুলোতে। প্রধানমন্ত্রী মাওলা থেকে রেলে চড়ে দুপুর ১টা ৩০ মিনিটে ভাঙ্গা আসেন। এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জাতীয় সংসদের চীফ হুইপ স্থানীয় সাংসদ নূর-ই-আলম চৌধুরীর নির্দেশনায় শিবচরে ব্যপক জনসমাগম করেন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। শিবচরের ২টি রেল স্টেশন পদ্মা ও শিবচরসহ পুরো এলাকায় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, পোস্টারে সাজানো হয়। বিভিন্ন স্থানে রং বেরংয়ের বিশালাকার নৌকা প্রতীক আলাদা শোভাবর্ধন করে। হাজার হাজার মানুষের শ্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

এদিন বেলা ৩টার দিকে ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভায় ভাষন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বেলা ১১টায় মুন্সিগঞ্জের মাওয়ায় ঢাকা-ভাঙ্গা রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে রেলে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে শিবচরের পদ্মা ও শিবচর স্টেশন হয়ে ভাঙ্গা রেল জংশনে আসেন। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বেষ্ঠনী তৈরি করা হয়েছে।

মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী বলেন, ‘আজ আমাদের জন্যে একটি ঐতিহাসিক দিন। কারণ আমাদের স্বপ্নের রেল লাইনও চালু হয়ে গেলো। এজন্যে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীকে হৃদয় থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা। তার কারণেই আমাদের স্বপ্ন বাস্তবায়ন হলো। আশা রাখি অল্প দিনেই রেলে যাত্রী পারাপার শুরু হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!